সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা নিয়ে জয়া আহসানের বার্তা

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা নিয়ে জয়া আহসানের বার্তা

বিনোদন ডেস্ক:-

 

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে অংশ নিয়েছেন জয়া আহসান। ৩০ জানুয়ারি শুরু হওয়া এ উৎসবটি আজ শেষ হচ্ছে। ৬ ফেব্রুয়ারি সেখানে প্রদর্শিত হয় সিনেমাটি।
 

জয়া আহসান জানিয়েছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি বিদেশি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং তারা সিনেমাটির ব্যাপক প্রশংসা করেছেন।
 

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের সুমন মুখোপাধ্যায়। সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
 

অভিনেত্রী শনিবার তার ফেসবুকে লেখেন, “পশ্চিমা দর্শকরা সিনেমাটি অত্যন্ত উপভোগ করেছেন। তাদের মতে, ‘পুতুলনাচের ইতিকথা’ একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীদের সাহসী, শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রশংসা করেছেন।”
 

জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।