সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ত...তীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

 

সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।

 

দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।

 

তিন পরিবর্তন নিয়ে ত...তীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে পাকিস্তান। বাদ পড়েছেন হুসাইন তালাত, শামিল হুসাইন ও মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন- মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও আবরার আহমেদ।

 

ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৬ ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ৩৫ ম্যাচে।

 

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

 

পাকিস্তান একাদশ : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও সাদ মাসুদ।