সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তবে কি অবসরে যাচ্ছেন অমিতাভ বচ্চন?

তবে কি অবসরে যাচ্ছেন অমিতাভ বচ্চন?

বিনোদন ডেস্ক:-

 

বলিউডের শহেনশাহ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দেশ-বিদেশের নানা ঘটনা থেকে শুরু করে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো তিনি প্রায়ই শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। তবে এবার তার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।
 

শুক্রবার রাতে এক্স (পূর্বের টুইটার) প্রোফাইলে বিগ বি লেখেন, "টাইম টু গো…" অর্থাৎ, "চলে যাওয়ার সময় হয়েছে।" এই রহস্যময় পোস্ট দেখেই অনুরাগীদের মনে দানা বাঁধে নানা প্রশ্ন— কোথায় যেতে চাচ্ছেন তিনি? সব ঠিক আছে তো?
 

বলিউড মহলে গুঞ্জন, হয়তো অমিতাভ বচ্চন অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি শিগগিরই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা আসতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে এখনো এ বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

বর্তমানে "কৌন বনেগা ক্রোড়পতি"-র সঞ্চালনার দায়িত্ব পালন করছেন অমিতাভ। তার ব্যারিটন কণ্ঠ এবং মুগ্ধ করার ক্ষমতা আজও অটুট। ৮২ বছর বয়সেও তিনি নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন। তবে এবার হয়তো সত্যিই অবসরের পথে হাঁটতে চলেছেন বলিউডের এই জীবন্ত কিংবদন্তি।
 

সূত্র: টিভি নাইন বাংলা।