শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

পলাশবাড়ীতে এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক

পলাশবাড়ীতে এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক

গাইবান্ধা প্রতিনিধিঃ-


গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক।

 

প্রতিবন্ধী নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার।পরীক্ষা কেন্দ্র সচিব বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


এসএসসি পরীক্ষার তৃতীয়দিন  ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল।

 

পলাশবাড়ী পৌরশহরের পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামান মিয়ার প্রতিবন্ধী মেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী মোছা.আফরিন আক্তার অরথি(কক্ষ নং-১১২, রোল নং-৯৫২০১৮)পরীক্ষা দিয়ে আসছিল।
 

কিন্ত; নিয়মিত পরীক্ষার্থী মামাতো বোন অরথি এদিন অসুস্থতার কারণে তার পরিবর্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর(পশ্চিম পাড়া)গ্রামের মো.শাহ আলমের মেয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির শিক্ষার্থী  ফুফাতো বোন মোছা.শাহারিয়ার জান্নাতি অনা-মিকা(১৯)প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিল।
 

বিষয়টি অবগত হয়ে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার এবং প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশের নিকট সোপর্দ করেন।
 

এসময় পরীক্ষায় পরিদর্শনরত সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

এ ব্যাপারে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো.আব্দুল বারী সরকার বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
 

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে গ্রেফতারকৃত শাহারিয়ার জান্নাতি অনামিকাকে এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।