সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে

বিনোদন ডেস্ক:-

 

বাংলাদেশের অভিনয়শিল্পীদের বৃহৎ সংগঠন অভিনয় শিল্পী সংঘের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।
 

আপিল বোর্ডে রয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।
 

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ্ রানা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন শাহেদ শরীফ খান ও রাশেদ মামুন অপু।
 

সহ-সভাপতি পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে নির্বাচিত হবেন তিনজন। প্রার্থীরা হলেন:
আজিজুল হাকিম, আশরাফ টুলু, শামস সুমন, এহসানুর রহমান, ইকবাল বাবু ও আশরাফুল সোহাগ।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন দুইজন। তারা হলেন:
কবির টুটুল, পাভেল ইসলাম, শফিউল আলম বাবু, রাজীব সালেহীন ও সুজাত শিমুল।

 

সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুল সিরাজ ও রবিউল ইসলাম রনি।

অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুমন, সজীব ও সান্ত্বনা।

আইন ও কল্যাণ সম্পাদক পদে লড়ছেন সুবর্ণা মজুমদার ও সুচনা সিকদার।

এছাড়া, অর্থ সম্পাদক পদে প্রার্থী নুর এ আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সবশেষে, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন সাতজন। প্রার্থীরা হলেন:
রাফা নাঈম, মাজহারুল ইসলাম খান হীরা, গোলাম মাহমুদ, ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, রেজাউল রাজা, তুহিন চৌধুরী, ইমরান হায়দার, শুভ রাজ, শিউলি আক্তার ও এনায়েত উল্লাহ।

নির্বাচনকে ঘিরে অভিনয়শিল্পীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।