শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের শিকারঃ এ্যানি

অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের শিকারঃ এ্যানি

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
 

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরা লাল দেবনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের শিকার হচ্ছে।
 

এ্যানি বলেন: "অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যস্ত থাকলেও, একটি চক্রান্তকারী গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বিগত দিনে অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত এসব গোষ্ঠী এখন হিন্দু সম্প্রদায়কে টার্গেট করছে। এইভাবে তারা সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনতে চায়।"
 

তিনি আরো বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবাইকে একত্রিত করার চেষ্টা করেছেন। আমাদের সকলকে মিলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে।"

 

শুক্রবার রাতে হিরা লাল দেবনাথকে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় ব্যবসায়ী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রতিবাদ জানিয়েছেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।