শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:১১:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

ঢাকা প্রেস নিউজ

 

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো প্রসঙ্গে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
 

বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ এমন একটি মন্তব্য করেছিলেন, যা পরে গণমাধ্যমে প্রকাশিত হয়।
 

রিজভী বলেন, “আজ গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করে। আমি ভেবেছিলাম যে বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতিদের ছবি থাকার স্থানে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ছবিটি বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে সরানো হয়েছিল।”
 

বিবৃতিতে তিনি আরও বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি বাধ্যতামূলক করার আইন রয়েছে, যা ফ্যাসিবাদী আইনের প্রকৃত কার্যকারিতা তুলে ধরে না। দুঃশাসনের চিহ্ন হিসেবে এটি অফিস-আদালতে রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য আমি দুঃখিত।”