শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

রাজধানীর গুলশানে সুমন নামে এক যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা।

রাজধানীর গুলশানে সুমন নামে এক যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা।

ঢাকা প্রেস নিউজ


বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরে।

 

পুলিশে সূত্রে জানা যায়, মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

 

ঢামেকে চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

 

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে গুলিতে একজন আহত হয়েছে। গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।