শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা: গ্রেফতারে আগে নিতে হবে ঊর্ধ্বতনের অনুমতি

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা: গ্রেফতারে আগে নিতে হবে ঊর্ধ্বতনের অনুমতি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় এখন থেকে কাউকে গ্রেফতারের আগে নিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি। এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
 

আদেশে বলা হয়েছে, এসব মামলার এজাহারে অনেক সময় একাধিক ব্যক্তির নাম থাকলেও কাউকে গ্রেফতারের পূর্বে তার সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। প্রমাণ হিসেবে ভুক্তভোগীর বক্তব্য, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ঘটনার ভিডিও-অডিও বা ছবি, কিংবা মোবাইল কললিস্ট (সিডিআর) গ্রহণযোগ্য হবে।
 

ফারুক হোসেন বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, যেন কোনও নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন পার না পেয়ে যান।”
 

এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা যাবে না।
 

এছাড়া প্রাথমিক তদন্তে যার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে, তার নাম মামলার তালিকা থেকে বাদ দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছিল।
 

এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মামলা হলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে—এমন কোনো নিয়ম নেই।”