শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টেকনাফে দুই পৃথক ঘটনায় একজন নিহত, পাঁচজন আহত

টেকনাফে দুই পৃথক ঘটনায় একজন নিহত, পাঁচজন আহত

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার ও হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত শিবিরে পৃথক গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

 

রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে হোয়াইক্যং নয়াবাজার এলাকায় সংঘর্ষে আব্দুর সালাম মিয়ার ছেলে আব্দুর রহমান (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক এবং অস্ত্র নিয়ে দ্বন্দ্বের জেরে হাবিবুল্লাহ ও জাহেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় জাহেদ গ্রুপের গুলিতে এই মৃত্যু ঘটে।
 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাহারুল ইসলাম জানান, নিহত আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

একই রাতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত শিবিরে ডাকাত দলের হামলায় চারজন নারী এবং একজন পুরুষ আহত হন। পাহাড়ি সশস্ত্র ডাকাত দল শিবিরে প্রবেশ করে ডাকাতি ও অপহরণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের বাধার মুখে তারা গুলি চালায়, যাতে ওই পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক কাউসার সিকদার জানান, শিবিরের সেনোয়ারার বসতঘরে ডাকাত শফি গ্রুপের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়।
 

উভয় ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।