সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে জামায়াত আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন

সীতাকুণ্ডে জামায়াত আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধিঃ-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি" ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। 

 

সীতাকুণ্ডে জামায়াত আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন



শুক্রবার বিকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে অংশ নেয় ২নং বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাব বনাম পৌরসভা শহীদ রাসেল একাদশ। খেলায়বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ান  এবং  পৌরসভা শহীদ রাসেল একাদশ রানার্সআপ অর্জন করেন। গত ৮ আগষ্ট থেকে শুরু হওয়া উক্ত ফুটবল টূর্ণামেন্টে ১৬টি টিম অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 


শামসুল হুদার সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের পরিচালনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান, সেক্রেটারী মোঃ তাহের, জামায়াত নেতা এড.আশরাফুল রহমান, মিজবাহুল আলম, এড. ছিবগাতুল্লাহ খালেদ, শরিফুল ইসলাম  মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, আলী আকবর, রায়হান উদ্দিন, জামাল উল্লাহ, জয়নাল উদ্দিন, আশরাফুল আলম ভূঁইয়া, কাজী জাহেদ ইমাম, সেলিম জাহেদী, সামছুল হুদাসহ উপস্থিত ছিলেন উপজেলা ৯ ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামীর সকল আমীর ও সেক্রেটারিবৃন্দ।