শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৫:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

পলাশবাড়ীতে মাদক সেবনের সময় যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড 

পলাশবাড়ীতে মাদক সেবনের সময় যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড 

গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

১৯ মার্চ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়।
 

আটককৃতরা হলেন- হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল (৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল (৪০)।
 

এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, নুহু মিয়াকে ৩ মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়।
 

বিকেল সাড়ে চারটার দিকে সময়ের  বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার। এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার  জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।