বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন

এশিয়া কাপ নিয়ে মাতোয়ারা পুরো ক্রিকেট বিশ্ব। এমন সময় আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের জার্সি উন্মোচন করলো পাকিস্তান। সোমবার (২৮ আগস্ট) পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ।

গাঢ় সবুজ রঙকে প্রাধান্য দিয়েই ডিজাইন করা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি। জার্সির বামদিকে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের লোগো, আর ডানদিকে রয়েছে পাকিস্তানের পতাকা ও একটি তারকা। 

জার্সি উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ বলেন, ‘এই জার্সি পাকিস্তানের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে। ইতোমধ্যেই পাকিস্তান দল ওয়ানডে ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছে। আমরা বুকে পাকিস্তানের তারকা এবং পতাকা রেখেছি যা আমাদের পরিচয়ের প্রতিনিধিত্ব করে। আমি আশাবাদী আমাদের দল ভারতে বিশ্বকাপ জিতবে।’