শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

টাংগাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন,ভিডিও ভাইরাল।

টাংগাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন,ভিডিও ভাইরাল।

সোহাগ আহম্মেদ,বিশেষ প্রতিনিধি, টাংগাইল:-

 

টাংগাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের খবর পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা চলাকালীন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

গত বৃহস্পতিবার,১০ এপ্রিল টাঙ্গাইলের কালীহাতী উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে  এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।  

 

এতে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দিতে সহায়তা করেছেন খোদ শিক্ষকরা,এ নিয়ে চলছে নানা সমালোচনা।

 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, মঙ্গলবার সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। 

 

এখন আমরা একটি কমিটি করে দেব। তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের এবং সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। মঙ্গলবার পুরো টাংগাইল জুড়ে বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে।