শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

ঢাকা প্রেস নিউজ ডেস্ক:-

 

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষাকেন্দ্রের আশপাশের পরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 

বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জীত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় অবস্থিত এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রগুলোতে আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারার আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে প্রতিটি কেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে সীমিত থাকবে।
 

এই নিষেধাজ্ঞা পরীক্ষা চলাকালীন প্রতিদিন পরীক্ষার সময় পর্যন্ত কার্যকর থাকবে।