শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৮:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিদ্যুৎ বিলের বিশাল ভুল: সংশোধন ও শাস্তিমূলক ব্যবস্থা

বিদ্যুৎ বিলের বিশাল ভুল: সংশোধন ও শাস্তিমূলক ব্যবস্থা

ঢাকা প্রেস
নাটোর প্রতিনিধি:-

 

নাটোরে এক চালকলের বিদ্যুৎ বিল ১ কোটি ৫২ লাখ টাকা দেখিয়ে হইচই ফেলে দিয়েছিল। পরবর্তীতে তা সংশোধন করে সাড়ে ১৬ হাজার টাকা করা হয়েছে।
 

নাটোর সদর উপজেলার একটি চালকলের গত মাসের বিদ্যুৎ বিল দেখে মালিক হতভম্ব হয়ে পড়েন। বিলে ১ কোটি ৫২ লাখ টাকার বেশি দেখানো হয়েছিল, যেখানে সাধারণত মাসে ১৫ হাজার টাকার মতো বিল আসে। বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগাযোগ করলে তদন্ত শুরু হয়।
 

পরে দেখা যায়, বিলিং সহকারীর টাইপিং ভুলের কারণে এমন বিশাল ভুল হয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে এবং ভুলের জন্য দায়ী বিলিং সহকারীকে শোকজ করা হয়েছে। বুধবার বিকেলে সংশোধিত বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়।