সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শাহরুখ খানকে নিয়ে যা বললেন প্রীতি

শাহরুখ খানকে নিয়ে যা বললেন প্রীতি

বলিউড কিং শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন বলে এক সাক্ষাৎকারে এই দাবি করেছিলেন অভিনেত্রী প্রীতি জিনতা। 
 

সম্প্রতি এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে প্রীতি বলেছেন, অসুন্দর মহিলাদের সঙ্গে শাহরুখ বেশি কথা বলেন। একটি জিনিস আমায় অবাক করত। আমরা কোথাও গেলে সে শুধু অসুন্দর মহিলাদের ডাকত।

 

এর উত্তরে শাহরুখ বলেন, ‘আমার তাদের সুন্দর লাগত। আমার সব মহিলাদের সুন্দর লাগে। আমি চাই, সারা জীবন মহিলারা আমায় ঘিরে থাকুন। মহিলারা সচেতন, ভদ্র, নম্র, সুন্দরী। মহিলাদের গায়ের গন্ধ সুন্দর, তাদের কণ্ঠস্বর সুন্দর, তারা সুন্দর। আমার মহিলাদের খুব খুব ভাল লাগে। আর আমি এটা লুকোই না। কিন্তু আমার এই ভালবাসায় কোনও শারীরিক টান নেই। বা সম্পর্ক তৈরি করারও কোনও উদ্দেশ্য নেই।’ বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। এখনও তার ভক্তসংখ্যা নেহাতই কম নয়। যদিও দীর্ঘদিন ধরেই বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। 

 

উল্লেখ্য, অভিনেত্রী প্রীতি জিনতা বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন। ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন প্রীতি। শুটিং সেট থেকে সেই ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

 

১৯৯৮ সালে ‘দিল সে’ দিয়ে বলিউডে পা রাখেন প্রীতি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সংঘর্ষ’, ‘দিল্লাগি’, ‘ক্যায়া ক্যাহনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বীর জারা’-সহ অনেক ব্যবসাসফল ও আলোচিত ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাকে।