শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রামপুরা দোকান কর্মচারী সিফাত উল্লাহর বিরুদ্ধে চুরির অভিযোগ

রামপুরা দোকান কর্মচারী সিফাত উল্লাহর বিরুদ্ধে চুরির অভিযোগ

ঢাকা প্রেস

এম ডি সজিব (বিশেষ প্রতিনিধি):-

 

রাজধানী রামপুরা দোকান কর্মচারী সিফাত উল্লাহর বিরুদ্ধে চুরির অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে রামপুরা ওয়াপদা রোড ২৫৮ রুহুল আমিন মার্কেটের নীচতলায় দুই নম্বর দোকানে এ চুরির ঘটনাটি ঘটেছে। প্রতিদিনের মত দোকান খুলে ক্যাশে থাকা মার্কেটের দোকান মালিক সমিতির জমাটাকাসহ দেড়লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। দোকান মালিক রিপন মৃধা ওই চুরির অভিযোগে হাতিরঝিল থানায় একখানা অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিফাত উল্লাহ দোকান মালিক রিপনের দোকানে কম্পিউটার অফাটার হিসেবে দুইমাস আগে থেকে চাকরি করতেন। তিনি নিয়মিত সকালে দোকান খুলে একা কাজ করতেন। মালিক রিপন মৃধা ঘন্টাখানেক পরে দোকানে আসতেন। দুইমাস যাবত একই নিয়মে দোকান চালাতেন। এ সুযোগ কাজে লাগিয়ে ঘটনার দিন দেড়লাখ টাকা দোকানের ক্যাশ ভেঙ্গে নিযে পালিয়ে যায়। দোকান মালিক এসে ক্যাশে টাকা না দেখে ফোন দেন এবং ফোন বন্ধ পান। পরে তার ভাড়া বাসায় খোঁজ নিতে গেলে বাড়ির মালিক বলেন , সে বাসা ছেড়ে চলে গেছেন। তারপর সিফাতের বাবা এবং নিকটাত্মীয়স্বজনের কাছে জানতে চাইলে বিষয়টি সবাই এড়িয়ে যান। সিফাত উল্লাহ যশোর জেলার কেশবপুর থানার ত্রিমোহনী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। সে পূর্বরামপুরার ৬৯ নং বাড়ির নীচতলায় ম্যাস বাসায় ভাড়া থকাতেন। অভিযোগর সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত করছেন।


অভিযোগরে সত্যতা জানতে হাতিরঝিল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল ইসরামের কাছে জানতে চাইলে তিনি কালের ছবিকে বলেন, চুরির অভিযোগে একখানা অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত অব্যহত আছে । আমরা তদন্তশেষে আইনানুগ ব্যবস্থা  নেব।