মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৪:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগের মো. কামরুল ইসলামের জয়

আওয়ামী লীগের  মো. কামরুল ইসলামের জয়

ঢাকা-আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৪৪৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে ১০ হাজার ৬৩৫টি ভোট পেয়েছেন।

রোববার রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ঢাকা-২ আসনে ১৯৭টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৪৪৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে ১০ হাজার ৬৩৫টি ভোট পেয়েছেন।

এ ছাড়া ইসলামী ঐক্যজোটের মাওলানা মোহাম্মদ আশরাফ আলী জিহাদী মিনার প্রতীক নিয়ে ৪ হাজার ৪৬৯টি ভোট পেয়েছেন। জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ১৯৮টি ভোট পেয়েছেন।