বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৪:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এভাবে খেললে বিশ্বকাপে ভালো করা কঠিন: হাবিবুল বাশার

এভাবে খেললে বিশ্বকাপে ভালো করা কঠিন: হাবিবুল বাশার

ঢাকা প্রেসঃ
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটের হারের পর হতাশ হাবিবুল বাশার।
সাবেক অধিনায়ক মনে করেন, এই হার বাংলাদেশের জন্য একটা 'রিয়েলিটি চেক'।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পরও ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ বলে মত বাশারের। তার মতে, যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের চেয়েও অনেক ভালো দল।

হাবিবুল বাশার দুর্বল ব্যাটিং ও বোলিংকে দায়ী করছেন এই হারের জন্য। টি-টোয়েন্টিতে জিততে হলে ১৮০-১৯০ রান করতে হবে বলে মনে করেন তিনি। গত ম্যাচের উইকেট স্লো থাকলেও ১৭০ রান করা সম্ভব ছিল বলে মন্তব্য তার।

বাশার খেলোয়াড়দের জেগে উঠার আহ্বান জানিয়েছেন। এই হার থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন তিনি। 'এভাবে খেললে বিশ্বকাপে ভালো করা কঠিন' বলে সতর্ক করেছেন সাবেক অধিনায়ক।