শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চিলমারীতে সেতুর সংযোগ রাস্তা না থাকায় হাজারো মানুষের দুর্ভোগ 

চিলমারীতে সেতুর সংযোগ রাস্তা না থাকায় হাজারো মানুষের দুর্ভোগ 

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
 

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার চরাঞ্চলের এক গ্রামে সেতু (ইউড্রেন) নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায়, ঐ এলাকার ২/৩ হাজারের ও বেশি মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছেন। 

উপজেলার চিলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বল মন্দিয়ারখাতা গ্রামে, সেতু (ইউড্রেন) থাকলেও সংযোগ সড়ক না থাকায় মানুষসহ পণ্যবাহী ঘোড়ার গাড়ি চলাচলের অনুপযোগী হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধিনে ২০২৩-২৪ অর্থ বছরের নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে সেতু (ইউড্রেন) তৈরি করা হয়েছিল। প্রকল্প চেয়ারম্যান ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম। স্থানীয়রা জানান, ইউড্রেনের কাজ শেষ হলেও সংযোগ সড়ক মেরামত না করায় চরের মানুষসহ বিভিন্ন পন্যের ব্যবহৃত ঘোড়া গাড়িও যাতায়াত করতে পারছেন না। সেতুর দুইপাশে মাটি সরে গিয়ে ভেঙে যেতেও দেখা যাচ্ছে। এত টাকা দিয়ে সেতু করে লাভ কি হলো, যদি মানুষের কোন কাজে না আসে। এ বিষয়ে প্রকল্প চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগমকে প্রশ্ন করলে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে ফোন দিলে তিনি রিসিভ করেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, দুটি ইউড্রেন মিলে দুই লাখের বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, চেয়ারম্যানকে বলে মাটি দেয়ার ব্যবস্থা করছি বলে জানান তিনি।