শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি অনুমোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি অনুমোদন

ঢাকা প্রেস
মো: সবুজ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি­:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। গত শনিবার আসলাম হোসেন অর্ককে আহ্বায়ক ও সাফফাতুল ইসলামকে সদস্যসচিব করে ১০১ সদস্যের চুয়াডাঙ্গার জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।

 

কমিটির বিজ্ঞপ্তিতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। কমিটিতে একজন করে মুখপাত্র ও মুখ্য সংগঠক, চারজন সংগঠক, ৮ জন যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম সদস্যসচিব এবং ৭৫ জন সদস্য রাখা হয়েছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটিতে আছেন, যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান অনিক, সিরাজুম মুনিরা, আল ইমরান, সাকিব আল হাসান, মো. আরাফাত রহমান, আবিদ হাসান রিফাত, সানজিদা তাবাসসুম (মিথীন), ফাহিম ফয়সাল নাহিদ, যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার প্লাবন, রনি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, আমির হামজা অংকন, সপ্নীল অধিকারী, হাসিবুল হাসান শান্ত, আজমেরী সুলতানা অনিমা, আরাফাত হোসেন, মো. তন্ময় হাসান তৌহিদ, মুখ্য সংগঠক সজীবুল ইসলাম, সংগঠক কামরুল হাসান কাজল, খাজা মুদাছির ইবনে আজম (মাজিন), তানভীর ফয়সাল অনিক, নাইম বীন হাসান, মো. আল রিফাত, মুখপাত্র তামান্না খাতুন।