বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বার্সালোনাকে হারালে ৪০ লাখ ইউরো বোনাস পাবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা

বার্সালোনাকে হারালে ৪০ লাখ ইউরো বোনাস পাবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা

মোট ৪০ লাখ ইউরো বোনাস ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে পারলে এই বোনাস পাবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গত বুধবার প্রথম সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতে বার্সেলোনা। একই মাঠে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে স্পেনের দুই জায়ান্ট।


গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ । এবার নিশ্চয় প্রতিশোধ নিতে চাইবে তারা, পুনরুদ্ধার করতে চাইবে শিরোপা।

দলকে অনুপ্রাণিত করতেই হয়তো বোনাস ঘোষণা করেছেন পেরেস। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এর খবর, ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।