শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬ আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬ আহত

ঢাকা প্রেস
সীতাকুণ্ড প্রতিনিধি:-


 

সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে শুকলাল হাট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ থামার কারণে পেছনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কাভার্ডভ্যানটিও ধাক্কা লাগে। সড়কের ওপর বাজার বসায় দুর্ঘটনার তীব্রতা বেড়ে যায়।
 

আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এম ইমন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "সামনের বাসটি হঠাৎ ব্রেক করার কারণে পুরো ঘটনাটি ঘটেছে। অনেক লোক আহত হয়েছে।"
 

এই দুর্ঘটনার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কাজ শুরু করেছে।