শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:১১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে

বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:-

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন বন্ধ থাকবে। তবে, এই সময়ের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
 

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানিয়েছেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন কর্তৃক গৃহীত হয়েছে।
 

এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বুড়িমারী বিজিবি কমান্ডার, পুলিশ ইমিগ্রেশন, ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন, চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং ভুটান আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে পাঠানো হয়েছে।
 

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।
 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানিয়েছেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
 

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, ব্যবসায়ী ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমদানি-রপ্তানি কার্যক্রম চালু না করলে বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে। তবে কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।