শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লালমনিরহাট সীমান্তে গরু পাচারকালে যুবক আটক

লালমনিরহাট সীমান্তে গরু পাচারকালে যুবক আটক

ঢাকা প্রেস

মো:সিরাজুল ইসলাম পলাশ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:-

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভারতীয় গরু পাচার করতে সীমান্তে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে আটক হয়েছেন রোস্তম আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন।

এর আগে মঙ্গলবার ভোররাতে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯১৮ নং পিলার এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক রোস্তম আলী ওই এলাকার ফরিদ আলীর ছেলে।

বিজিবি জানায়, ভোরে ভারতীয় ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে অবৈধ ভাবে ভারতে যান ১০/১২ জন চোরাকারবারি। ফেরার সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এতে সবাই পালিয়ে গেলেও রোস্তম আলীকে আটক করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় আটককৃত রোস্তম আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, আটক রোস্তম আলীর বিরুদ্ধে মামলা দিয়ে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।