মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোলেস্টেরল কমাবে যেসব ফল

কোলেস্টেরল কমাবে যেসব ফল

রমজানে ভাজাপোড়া খাওয়া হবেই। কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে নানাবিধ শারীরিক সমস্যা লেগেই থাকে। রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ার ফলে রক্তের সঞ্চালনও কমে যায়। কিন্তু ইফতারে যদি কিছু ফলের আইটেম রাখেন তাহলে কোলেস্টেরলের সমন্বয় করা সম্ভব। ফলগুলো হাতের নাগালেই। আর এই সময়ে পাওয়া যাবে সহজেই।

আঙুর
ইফতারে কালো, লাল বা সবুজ আঙুর রাখতে পারেন। আমাদের পরামর্শ থাকবে কালো ও লাল আঙুর রাখার। এই ফলে ভিটামিন সি ছাড়াও নানা অ্যান্টি অক্সিডেন্ট আছে। তাছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, আঙুর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।

আপেল
আপেলে পর্যাপ্ত ফাইবার আছে তাই খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগাক্রান্তদের জন্য একটি ভালো ফল। ইফতারে একটি আপেলই যথেষ্ট। প্রতিদিনই রাখার চেষ্টা করুন।

পেয়ারা
ভালো পেয়ারা খুঁজে নিতে পারলে কোলেস্টেরল কমানোর জন্য আরেকটি উপকারী ফল। পেয়ারায় পর্যাপ্ত ফাইবার, প্রচুর ভিটামিন সি আছে। দিনে একটি পেয়ারা ইফতার ও সেহরির মাঝে খেলে উপকার পাওয়া যায়।

স্ট্রবেরি
স্ট্রবেরি কয়েক বছর ধরে বাজার মাতাচ্ছে। এই ফলে ফাইবার, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় প্রচুর পরিমাণে। খারাপ কোলেস্টেরল দূর করতেও এর জুড়ি নেই।

সাইট্রাস জাতীয় ফল
ভিটামিন সি এর ভাণ্ডার হিসেবে যেকোনো সাইট্রাস ফলই ভালো। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এই ফল কার্যকর।