সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪ রানে ৬ উইকেট হারিয়ে গাজী গ্রুপকে ১০ উইকেটে হারাল রূপগঞ্জ

৪ রানে ৬ উইকেট হারিয়ে গাজী গ্রুপকে ১০ উইকেটে হারাল রূপগঞ্জ

স্পোর্টস ডেস্ক:-
 

ঢাকার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাত্র ৪ রান তুলতেই তারা হারিয়েছে ৬ উইকেট! শেষ পর্যন্ত ৩৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ধসে পড়ে গাজীর ইনিংস, যেখানে তিনি একাই ৪টি উইকেট নিয়েছেন।
 

জবাবে রূপগঞ্জ কোনো উইকেট না হারিয়ে জয় পায়। ৩৮ বলে ২৭ রানে সাইফ এবং ৪৬ বলে ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তানজিদ তামিম। ম্যাচসেরা হন লিজেন্ডস অব রূপগঞ্জের শরিফুল ইসলাম।
 

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় গাজী গ্রুপ। শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বলকে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেন এনামুল হক বিজয়। সেই ওভারের পঞ্চম বলে একইভাবে ফেরেন সালমান হোসেন ইমন। এরপরও বিপর্যয় এড়াতে পারেনি গাজী গ্রুপ। তৃতীয় ওভারের প্রথম বলেই রানআউট হন সাদিকুর রহমান। একই ওভারের চতুর্থ বলে আমিনুল ইসলাম বিপ্লব এবং শেষ বলে শেখ পারভেজ জীবন বোল্ড হন শরিফুলের বলে। চতুর্থ ওভারে রূপগঞ্জের আরেক পেসার তানজিম হাসান সাকিব বোল্ড করেন শামসুর রহমান শুভকে। ফলে মাত্র ৪ রানে ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে গাজী গ্রুপ।
 

এরপর তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিকি ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের মনোবল উঁচু করেন। তবে এই পার্টনারশিপ ভাঙেন তানভির ইসলাম। তার বলে বোল্ড হয়ে ফিরে যান তোফায়েল (২৪)। এরপর ওয়াসিও (১৮) লেগ বিফোরের ফাঁদে পড়ে তানভিরের বলে আউট হন। ৯ উইকেট হারিয়ে ৬৫ রানে ধুঁকতে থাকা গাজী গ্রুপকে একশর কাছাকাছি নিয়ে যান আব্দুল গাফফার সাকলাইন। ৫০ বলে ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দেন মুকিদুল ইসলাম মুগ্ধ (৬*)।
 

রূপগঞ্জের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। তানভির ইসলাম ২৩ রান খরচায় ৩ উইকেট নেন।