বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুবাইয়ে শহিদ আফ্রিদি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে বিজ্ঞাপন চিত্রে সাকিব আল হাসান

দুবাইয়ে শহিদ আফ্রিদি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে বিজ্ঞাপন  চিত্রে সাকিব আল হাসান

দেশের ক্রিকেটারদের মধ্যে বিজ্ঞাপনের বাজারে সাকিব আল হাসানের চেয়ে ব্যস্ত নন আর কেউই। সাকিবের চাহিদা বিশ্বজুড়েই। তাইতো খেলার মাঝে সময় বের করতে পারলেই তিনি কখনো ছোটেন বিজ্ঞাপন করতে, আবার কখনও তাকে খুঁজে পাওয়া যায় ব্র্যান্ড প্রমোশন কিংবা শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে।

 

কোয়ালিফায়ার রাউন্ডে রংপুরের হারের পরদিনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  দুবাইয়ে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে দেখা যাচ্ছে সাকিবকে। ভিডিওচিত্রটিতে এই তিন ক্রিকেট তারকার সঙ্গে আরও আছেন বলিউড অভিনেতা সনু সুদ।

জানা গেছে, 'রেমিট চয়েজ' নামের একটি বিশ্বব্যাপী মানি ট্রান্সফার কোম্পানির বিজ্ঞাপন চিত্রের শ্যুটিংয়ের ভিডিওচিত্র এটি। সেই ভিডিওতে লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলতে দেখা যায় সাকিবকে।

ভারতের মাটিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টাইমড আউট হয়েছিলেন ম্যাথিউস। বাংলাদেশ অধিনায়ক সাকিব আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন জানালে সে আবেদনে আম্পায়ার সাড়া দেন। যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

তবে এই ভিডিও চিত্রে সেই ঘটনাকে উড়িয়ে দিয়ে দুজনের সুসম্পর্কের কথাই বললেন সাকিব। শহিদ আফ্রিদির মতো কিংবদন্তির সঙ্গে বিজ্ঞাপনে অংশ নিতে পারাটাও দারুণ অভিজ্ঞতা বলে মনে করেন সাকিব।