শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পূর্বের নাম পাল্টে নওগাঁ বিশ্ববিদ্যালয় লেখা সাইনবোর্ড টানালো বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

পূর্বের নাম পাল্টে নওগাঁ বিশ্ববিদ্যালয় লেখা সাইনবোর্ড টানালো বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
 

পূর্বের নাম পাল্টে নওগাঁ বিশ্ববিদ্যালয় লেখা সাইনবোর্ড টানালো বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

 

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করলেও নাম পরিবর্তনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। 

 

এরই মধ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে "নওগাঁ বিশ্ববিদ্যালয়" লেখা নতুন সাইনবোর্ড টানিয়েছে স্থানীয় শিক্ষার্থীরা। 

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেয়া ছাত্রনেতা আরমান হোসেন ও সাদনান সাকিবসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

শিক্ষার্থীরা জানান, আওয়ামী সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা শেখ মুজিবের নামে অযৌক্তিকভাবে নওগাঁর এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিলো। অথচ অনেক আগে থেকেই এই বিশ্ববিদ্যালয় নওগাঁর নামে নামকরণের জন্য আমরা আন্দোলন করে এসেছি। তাই নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন এই সাইনবোর্ড টানানো হলো।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেয়া ছাত্রনেতা আরমান হোসেন বলেন, নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার পর থেকে অসংখ্যবার রাজপথে নেমে নাম পরিবর্তনের দাবি নিয়ে আমরা কাজ করেছি। তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে সেটি সম্ভব হয়নি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজেদের অনুভূতির জায়গা থেকে নিজেরাই নতুন নামকরণ করে সাইনবোর্ড টানালাম। কাজটি করার পর থেকে অন্যরকম ভালোলাগা কাজ করছে।
 

আগামীতেও বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে যাতে কেউ অপরাজনীতি না করে করতে পারে সেবিষয়েও আমরা সজাগ থাকবো।

 

নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মোহা. হাছানাত আলী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এই মুহুর্তে ঢাকায় অবস্থান করায় অস্থায়ী কার্যালয়ে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। এবিষয়ে কথা বলতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।