শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: তারেক রহমান

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: তারেক রহমান

ঢাকা প্রেস
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:-



কিশোরগঞ্জের জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের মূল্য দিতে হলে আমাদের সকলকে এক হতে হবে।”

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, “আগামীতে ক্ষমতায় আসলে বিএনপি প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেবে। এই কার্ডের মাধ্যমে গৃহিণীরা তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।”
 

তারেক রহমান জোর দিয়ে বলেন, “রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও সকলকে এক হয়ে কাজ করতে হবে। জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”
 

তিনি জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, “তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে আমাদের অবিচল থাকতে হবে।”