শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

জরুরি অবস্থা জারির গুজব ভিত্তিহীন: স্বরাষ্ট্র সচিব

জরুরি অবস্থা জারির গুজব ভিত্তিহীন: স্বরাষ্ট্র সচিব

ঢাকা প্রেস নিউজ

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তাই জরুরি অবস্থা জারির কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এটি শুধুই গুজব।’
 

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

এর আগে, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এ নিয়ে নানা তথ্য প্রচার হতে দেখা যায়। কেউ কেউ এমনটিও দাবি করেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরে আসছেন।
 

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকরা এই গুজব সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই। স্বাভাবিক ঝুঁকি যেমন থাকে, তেমনটাই রয়েছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, এবং স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সবাই সতর্ক আছি।’
 

এছাড়া, তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।