শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ নারী আটক

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ নারী আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় এক নারী চোরাকারবারীকে আটক করা হয়েছে।
 

মঙ্গলবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দৌলতপুর সীমান্তের আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫) নামের এক নারী চোরাকারবারীকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রেফায়েতপুর গ্রামের বাসিন্দা ও হারিস মন্ডলের মেয়ে। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
 

অপরদিকে, মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 

এছাড়াও, মঙ্গলবার প্রাগপুর সীমান্তের জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০.৬৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। মথুরাপুর সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
 

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা। বিজিবি সংস্থাটি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।