শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২১:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আজারবাইজান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়

আজারবাইজান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়

ঢাকা প্রেস নিউজ
 

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশটির রাজধানী বাকুতে কপ২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই অভিপ্রায় প্রকাশ করেন তিনি।
 

ইলহাম আলিয়েভ আরও জানান, আগামী বছরের শুরুতে আজারবাইজান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এই সফরের মূল উদ্দেশ্য হলো ঢাকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহী আজারবাইজান এবং তাই তারা ঢাকায় একটি আবাসিক দূতাবাস স্থাপন করতে চায়। উভয় দেশ ব্যবসা, বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা দেখছে।
 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আলিয়েভ বলেন, "আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। যদিও কাজটি চ্যালেঞ্জিং, আপনি এটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন।"
 

তিনি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট আন্দোলনের প্রশংসা করে জানান, তারা বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন। আজারবাইজানে এক যুব আত্ম-কর্মসংস্থান কর্মসূচির কথাও উল্লেখ করেন আলিয়েভ, যা অধ্যাপক ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।

রাষ্ট্রপতি আলিয়েভ বলেন, আজারবাইজান তার পরিষেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সফলভাবে লড়াই করেছে। এ অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী তারা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও জনগণের মিথস্ক্রিয়া বৃদ্ধি এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা উভয় দেশকেই সমৃদ্ধ করবে।

তিনি তেলসমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।