সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে একাধিক পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৬ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

 

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
পদের সংখ্যা: ০৩টি 
লোকবল নিয়োগ: ১৭ জন  

 

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি  

 

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি 

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১টি 
যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর, তবে  বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
 

আবেদন ফি:পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৩ নং পদের জন্য সার্ভিস চার্জ ১১২ টাকা জমা দিতে হবে।

 

আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 
 

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৪