বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোল করিয়ে মিয়ামিকে জয় এনে দিলেন মেসি

গোল করিয়ে মিয়ামিকে জয় এনে দিলেন মেসি

রিয়ার সল্ট লেকের বিপক্ষে বুধবার ২-০ গোলের জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মিয়ামি। নিজে গোল না পেলেও মিয়ামির দুটি গোলেরই যোগানদাতা ছিলেন লিওনেল মেসি। 


আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক কাল পুরো ৯০ মিনিট খেলেছেন। দারুন পারফরমেন্সের মাধ্যমে তিনি মৌসুমের শুরুতে ফিটনেস শঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছেন। ইনজুরির কারনে গত মৌসুমের শেষটা খেলা হয়নি। প্রাক-মৌসুমেও কিছু কিছু ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন।


ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মেসির সাথে মূল দলে ছিলেন আরো তিন সাবেক বার্সা খেলোয়াড় লুইস সুয়ারেজ, মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস ও লেফট-ব্যাক জোর্দি আলবা।  ৩৯ মিনিটে বাসকুয়েটসের কাছ থেকে বল নিয়ে মেসি চতুরতার সাথে ফিনিশ ফরোয়ার্ড রবার্ট টেইলরের দিকে বাড়িয়ে দেন। টেইলরের লো শটটি আটকাতে পারেননি সল্ট লেক গোলরক্ষক জ্যাক ম্যাকম্যাথ। 
৮৩ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে সুয়ারেজের কাছে দেন মেসি। এরপর মেসি সেই বল বাড়িয়ে দেন গোমেজকে। প্যারাগুয়ের এই মিডফিল্ডার সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুন করেন। 


ম্যাচ শেষে অ্যাপল টিভিকে সুয়ারেজ বলেছেন, ‘আমি খুবই খুশি। কারণ, প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দলকে ট্রফি জেতাতে নিজের সেরাটা দিতে চাই। আমি জানতাম আমার সামনে কী আছে। কারণ আগে থেকেই এই লিগ অনুসরণ করছি। আমার বন্ধুরা আমাকে বলেছে এখানে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হব।’