শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দুর্বৃত্তের গুলিতে কলেজ ছাত্র আহত

দুর্বৃত্তের গুলিতে কলেজ ছাত্র আহত

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
 

আহত তরুণের নাম মো. তানিকুল ইসলাম (২০)। তিনি স্থানীয় মো. জসিম উদ্দিনের ছেলে এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
 

পুলিশ জানিয়েছে, একই এলাকার মো. ফরিদের ছেলে ইফতেখার (২৪) এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি নজরুল ইসলাম নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ তানিক চিকিৎসাধীন রয়েছেন এবং অভিযুক্ত ইফতেখারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

আহত তানিকের চাচা মো. রহিম জানান, তার ভাতিজা এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিতাখোলা বাজারের পাশে কর্ণফুলী নদীর পাড়ে মোবাইল চালাচ্ছিল। হঠাৎ অভিযুক্ত ইফতেখার অস্ত্র নিয়ে এসে তার বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। তিনি আরও জানান, তাদের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না এবং এই ঘটনার কারণ এখনও অস্পষ্ট।
 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।