শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৪:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ২ জন আটক ও পরীক্ষার্থী বহিষ্কার ১

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ২ জন আটক ও পরীক্ষার্থী বহিষ্কার ১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা এসএসসি পরীক্ষা কেন্দ্র আজ ১৫এপ্রিল মঙ্গলবার গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে প্রশ্নের ছবি তুলে পরীক্ষার্থীদের সাহায্য করার অপচেষ্টাকালে মো. জায়িব মিয়া ও পরবর্তীতে  সাকিব নামের প্রশ্ন ফাঁসকারী চক্রের দুইজন ব্যক্তিকে আটক করা হয়। সন্দেহভাজন পরীক্ষার্থীদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ অনুসারে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।   

 

এছাড়াও ইসলামিয়া স্কুল কেন্দ্রে পরীক্ষায় নকল করার অপরাধে একজনকে বহিষ্কার করা হয়েছে। প্রশ্নফাঁস, নকল, দায়িত্বে  অবহেলা, অবৈধ অনুপ্রবেশ প্রভৃতি সকল অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে পড়াশোনা করে বোর্ডের নির্দেশনা অনুসারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হল। 


নকলের বিরুদ্ধেগফরগাঁও  উপজেলা প্রশাসন, এর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।