শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০২:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুয়াকাটায় ১০ কেজি ওজনের বিশাল কোরাল মাছ ধরা পড়ল

কুয়াকাটায় ১০ কেজি ওজনের বিশাল কোরাল মাছ ধরা পড়ল

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


 

পটুয়াখালীর কুয়াকাটায় একটি পুকুরে ১০ কেজি ওজনের বিশাল একটি কোরাল মাছ ধরা পড়ে স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ধূলাসার গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে এই বিরল মাছটি ধরা পড়ে।
 

স্থানীয় বাসিন্দা কাদের পহলান জানান, এত বড় কোরাল মাছ পুকুরে তিনি আগে কখনো দেখেননি। অন্য এক স্থানীয় চাঁন মিয়া বলেন, এই ঘটনা তাকেও কোরাল চাষে উৎসাহিত করেছে। তিনি মনে করেন, কোরাল চাষে খরচ কম এবং লাভ বেশি।
 

মাছটি বিক্রয়ের জন্য সাইমুন ইসলাম স্থানীয় কুয়াকাটা মাছ বাজারে নিয়ে গেলে আশানুরূপ দাম না পেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। পরে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা ইয়াকুব ঘরামী নামের এক ব্যক্তি এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কোরাল মাছ যদি পর্যাপ্ত খাবার পায়, তাহলে বছরে সাড়ে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত বড় হতে পারে। তিনি মনে করেন, কুয়াকাটার চাষিরা সঠিক পরিমাণ খাবার ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কোরাল চাষ করলে ভাল ফলাফল পাবেন।