শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকায় দৈনিক যুগান্তরের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ঢাকায় দৈনিক যুগান্তরের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ঢাকা প্রেস-

 

গাজী সাদেক কাজ শেষে দৈনিক যুগান্তর অফিস থেকে বের হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাওয়ার পথে কুড়িল বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের মাথায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে একজন আরোহী ফ্লাইওভারে উঠছিলেন। ফ্লাইওভার দিয়ে উল্টো পথে আসা সিএনজিচালিত অটোরিকশাযোগে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চাপা দিয়ে আরোহীর গতিরোধ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় সাংবাদিক সাদেকসহ কয়েক পথচারী এ ঘটনার প্রতিবাদ করেন এবং মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থল ত্যাগ করতে সহায়তা করেন। মোটরসাইকেল আরোহী চলে গেলে সাদেকের সঙ্গে থাকা পথচারীরাও গাড়িতে উঠে পড়েন।

সিএনজি থেকে চালকসহ তিন যাত্রী নেমে সাদেককে একা পেয়ে তার ওপর হামলা চালায়। তারা সাদেককে গালাগাল করে, কিল-ঘুষি মারে এবং একটি রড দিয়ে আঘাত করে। একজন পথচারী ঘটনাটি ভিডিও করতে শুরু করলে হামলাকারীরা সাদেকের মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় সাদেকের বাঁ হাত, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার চশমা ভেঙে গেছে।

আহত সাংবাদিক রাত সাড়ে ১২টায় ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভাটারা থানার পুলিশ হামলার একটি ভিডিও ক্লিপ দেখে অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।