শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা প্রেস
জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ টিস্যু পেপারের গুদামে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

এর আগে ভোরে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় গুদামটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানিয়েছেন, গুদামটিতে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।