সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিনে পাহাড়সম লক্ষ্য মাথায় নিয়ে গতকাল চতুর্থ ইনিংস শুরু করেছিল পাকিস্তান। ৪৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬২ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল—চতুর্থ দিনেই জয় নিয়ে মাঠ ছাড়বে টাইগাররা। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা দুই জন মিলে গড়েন ১৩৪ রানের জুটি। যে জুটি কিছুটা হলেও ভয় ঢুকিয়ে দিয়েছিল টাইগার শিবিরে।

 

 

তবে শেষ বিকেলে তাইজুল সেই ভয় দূর করে এনে দেন স্বস্তি। তীব্র গরমেও এই টাইগার স্পিনারের ঘূর্ণিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন টাইগার সমর্থকরা। ফলে চতুর্থ দিনে টাইগারদের জয় কেবলই ছিল সময়ের অপেক্ষা। দিনের শুরুতে টাইগার বোলারদের তোপে ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তাতে ৭৮ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ পেল ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ। অর্থাৎ পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগাররা।

 

আর এই জয়ের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ঘরের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজ হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০। পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)। ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী। সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।