বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সেন্ট্রাল এশিয়ান চ্যালেঞ্জ কাপ ভলিবলে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ

সেন্ট্রাল এশিয়ান চ্যালেঞ্জ কাপ ভলিবলে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় সেন্ট্রাল এশিয়ান চ্যালেঞ্জ কাপ ভলিবলে সৌদি আরবকে হারিয়েছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে আসরে এটি তৃতীয় ম্যাচ ছিল হরশিৎ বিশ্বাসদের। যে ম্যাচে ৩-২ সেটের জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচই যে হারতে হয়েছিল হরশিৎদের।

প্রথম ম্যাচে নেপালের কাছে অপ্রত্যাশিত হার ১-৩ সেটে। পরের ম্যাচে আফগানিস্তানের কাছেও হেরে যায় বাংলাদেশ, ব্যবধান ০-৩। কিন্তু তৃতীয় ম্যাচে এসে নিজেদের ফিরে পেয়েছেন হরশিৎরা। সৌদির বিপক্ষে জিতেছেন ২৫-২২, ২২-২৫, ২৫-২২, ১৯-২৫ ও ১৭-১৫। অর্থাৎ বাংলাদেশ দুইবার এগিয়ে গেলেও সমতা ফিরিয়েছিল সৌদি আরব।

শেষ পর্যন্ত মীমাংসা পঞ্চম সেটে। সৌদি আরব অবশ্য এই আসরে টানা তৃতীয় ম্যাচ হেরেছে। এর আগে তারা শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের কাছেও হেরেছে। ছয় দলের টুর্নামেন্টে এই মুহূর্তে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের দুটি করে জয়। ১৫ অক্টোবর শীর্ষ দুই দল খেলবে আসরের ফাইনাল।