সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন রাজনৈতিক দল গড়ছেন ইলিয়াস কাঞ্চন, ঘোষণা ২৫ এপ্রিল

নতুন রাজনৈতিক দল গড়ছেন ইলিয়াস কাঞ্চন, ঘোষণা ২৫ এপ্রিল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও সমাজসেবক ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে তার নেতৃত্বে।
 

ইলিয়াস কাঞ্চন নিজেই নিশ্চিত করেছেন, ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামের এই নতুন দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী ২৫ এপ্রিল। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটির নাম এবং উদ্দেশ্য তুলে ধরবেন।
 

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ইলিয়াস কাঞ্চন সামাজিক সচেতনতা গড়ে তোলার কাজে যুক্ত। বিশেষ করে সড়ক নিরাপত্তা নিয়ে তার ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও সামাজিক নানা সমস্যা ও অবক্ষয়ের বিরুদ্ধে নিয়মিতভাবে কথা বলে আসছেন তিনি। সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায়ও নেমেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।
 

৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে রাজনীতির মাঠে এক ডজনের বেশি নতুন দল আত্মপ্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইলিয়াস কাঞ্চনের ‘জনতার পার্টি বাংলাদেশ’।