শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫০:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: থ্রি-হুইলার চালক নিহত

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: থ্রি-হুইলার চালক নিহত

ঢাকা প্রেস
পঞ্চগড় প্রতিনিধি:-

 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটেছে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একজন থ্রি-হুইলার চালক নিহত হয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম আতিকুল্লাহ বাবু (২৬)। তিনি জেলার বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তিনি একটি থ্রি-হুইলার চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। পরে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তার থ্রি-হুইলারটি মুখোমুখি সংঘর্ষ হয়।
 

এই দুর্ঘটনায় আতিকুল্লাহ বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।