সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রামপুরা ও দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির রোমাঞ্চকর ড্র

রামপুরা ও দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির রোমাঞ্চকর ড্র

হোসেন বাবলা, ক্রীড়া প্রতিনিধি (চট্টগ্রাম):-


 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়া মান উন্নয়নের লক্ষ্যে ২৫ নম্বর ওয়ার্ডের রামপুর ফুটবল একাডেমি এবং ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
 

শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল ২-২ গোলের সমতায় খেলা শেষ করে। রামপুর ফুটবল একাডেমির পক্ষে গোল করেন সামির ও শরীফ। অন্যদিকে, দক্ষিণ হালিশহর একাডেমির হয়ে আরিফ ও দলনেতা আরাফাত গোল করে দলকে সমতায় ফেরান।
 

খেলা শুরুর আগে রামপুর ফুটবল একাডেমির কোচ মো. ফরিদ, কর্মকর্তা মো. জাহিদ ও জিসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার তাসমিদ ও সোহান।
 

ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন উপকমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, উপদেষ্টা কোচ মো. আলাউদ্দিন, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং খেলার রেফারি মো. ওমর ফারুকসহ সহকারী রেফারি রাহুল ও মুন্না।