মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ আড়াই মাস পরে নয়াপল্টনের বিএনপি কার্যালয় খুলছে

আজ  আড়াই মাস পরে  নয়াপল্টনের বিএনপি কার্যালয় খুলছে

টানা আড়াই মাস তালাবদ্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলবে।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন। 
এ ছাড়া সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন। 

 

একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। কিন্তু ওই মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সেই মহাসমাবেশ। এরপর পুলিশ কার্যালয়টি ঘিরে রেখে তালাবদ্ধ করা হয়। সেই থেকে তালাবদ্ধ কার্যালয়টি। পুলিশ বলছে কার্যালয় খুলতে কোনো বাধা নেই। যদিও বিএনপির অভিযোগ কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী গেলেই পুলিশ তাদের আটক করে।নির্বাচনের পর ধরপাকড় কমে আসায় দলটি আজ কার্যালয়ে যাবে।