বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৯:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাফজয়ী দলকে পুরস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাফজয়ী দলকে পুরস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হয়ে ঐতিহাসিক এই সাফল্য অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা।

এই অসাধারণ সাফল্যের জন্য শিরোপাজয়ী দলকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে নারীদের প্রসঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, "লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬-এর নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদের ডাকবো, তাদের ডেকে প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করবো।"

উল্লেখ্য, রোববার (১০ মার্চ) নেপালের  রাজধানী কাঠমুন্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে ‍মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমিমাংসিত থাকে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর এই ঘোষণা টিমের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য তাদের উৎসাহিত করবে।