শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কিশোরগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকা প্রেস, কিশোরগঞ্জ প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২০ জুলাই, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এই হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হন। এই ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলার পর র‌্যাব তদন্ত শুরু করে।

শনিবার (২ নভেম্বর) রাতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • মো. শফিকুল ইসলাম: কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এবং পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
  • নাজমুল হুদা রুবেল: পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।