শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অগ্রহায়ণ মাস থেকেই: শীতের আমেজ চুয়াডাঙ্গায়

অগ্রহায়ণ মাস থেকেই: শীতের আমেজ চুয়াডাঙ্গায়

ঢাকা প্রেস,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-

 

চুয়াডাঙ্গায় শীতের আমেজ শুরু হয়ে গেছে অগ্রহায়ণ মাস থেকেই। ভোরের কুয়াশায় চারপাশ ঢেকে থাকে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরলেও বিকেলের পর আবার তাপমাত্রা কমে যায়।
 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
 

চলতি বছর শীতের আমেজ একটু আগেভাগেই শুরু হওয়ায় ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষের। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা শীতের প্রকোপে বেশি কষ্ট পাচ্ছেন। ঠান্ডার কারণে অনেকেই সময়মতো কাজে যেতে পারছেন না। সাধারণত, পৌষ ও মাঘ মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিরাজ করে।
 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।